মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটে ফেরিডুবি
মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটে ফেরিডুবি
মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটে যাত্রী, কাভার্ড ভ্যান ও পিকআপসহ ডুবে গেছে রজনীগন্ধা ফেরি। বুধবার (১৭ জানুয়ারি) স্থানীয় সময় ৮টা ২৩ মিনিটে এই ঘটনা ঘটে।
ফেরিটি দৌলতদিয়া ঘাট থেকে পাটুরিয়ায় আসার সময় ৫ নং ঘাটের কাছাকাছি এসে ডুবে যায়। ফেরিটিতে ৭টি ছোট ট্রাক ও ২টি বড় ট্রাক ছিল। দীর্ঘসময় ফেরি উল্টে গিয়ে এর বেশকিছু অংশ পানির ওপরে ভাসমান ছিল।
ফায়ার সার্ভিস সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে ৬ জনকে জীবিত উদ্ধার করে। ফেরির সেকেন্ড ড্রাইভার হুমায়ূন কবির (৩৯) নিখোঁজ রয়েছেন। ফায়ার সার্ভিস এর উদ্ধার কার্যক্রম চলমান রয়েছে। ঘটনাস্থলে যাচ্ছে উদ্ধারকারী জাহাজ হামজা।
Quiz Khele Taka Income । কুইজ খেলে প্রতিদিন ৫০০ টাকা ইনকাম করুন
Quiz Khele Taka Income । কুইজ খেলে প্রতিদিন ৫০০ টাকা ইনকাম করুন
Quiz khele taka income করার উপায় গুলো বর্তমান সময়ে আরো সহজ হয়ে উঠেছে তাই এই আর্টিকেলে আমরা Online quiz game খেলে টাকা ইনকামের উপায় গুলো আপনাদের জানাবো। অনেকেই মনে করে Online quiz game খেলে taka income করা যায়না এগুলো সম্পূর্ণ ভুয়া তথ্য কিন্তু আমরা বলবো " না -এটা সত্যি যে অনলাইনের মাধ্যমে quiz game খেলে অর্থ উপার্জন করা যায়
অনলাইনে
এমন সকল website এবং মোবাইল app রয়েছে যেগুলো সঠিক Quiz উত্তরের জন্য
প্রতিদিন লক্ষ লক্ষ টাকা অর্থ প্রদান করে থাকে তাই আজ আমরা সেই Online quiz
game app এবং website গুলো সম্পর্কে আপনাদের বলবো যেখানে Quiz khele
প্রতিদিন ৫০০ থেকে ১৭০০ taka income করতে পারবেন।কুইজ খেলে
অনলাইন থেকে
টাকা ইনকামের বিষয়ে আরো বিস্তারিত পড়ুন
অনলাইনে
কুইজ খেলে টাকা ইনকাম করাটা মেধাবী ছাত্র ও ছাত্রীদের জন্য আরো সহজ তাই
আপনি যদি একজন ছাত্র বা ছাত্রী হয়ে থাকেন তাহলে আপনিও আপনার জ্ঞান যাচাই
করে অনলাইন থেকে কোনো বিনিয়োগ ছাড়ায় নিজের পকেট খরচ ,মোবাইল রিচার্জ ও কেনাকাটা ছাড়াও প্রতিমাসে হাজার হাজার টাকা ইনকাম করে পারেন আপনার মোবাইল,কম্পিউটার,ল্যাপটপ দিয়ে।
কুইজ কি ?
কুইজ হলঃ একধরণের জ্ঞান পরীক্ষার খেলা বা প্রতিযোগিতা
যেখানে প্রতিযোগীদের বিভিন্ন শিক্ষা ও জ্ঞানমূলক প্রশ্ন জিজ্ঞাসা করা হয়ে
থাকে এবং প্রতিটি প্রশ্নের সঠিক উত্তরের জন্য একটি নির্দিষ্ট পয়েন্ট
সংরক্ষণ ও খেলা শেষে বিজয়ী ঘোষণা করা হয়।
তাই
অর্থ উপার্জনের জন্য আপনাকে আর ঘরের বাহিরে যেতে হবেনা এখন থেকে আপনার
মোবাইলের মাধ্যমে Online quiz game খেলেই ঘরে বসে দেশীয় টাকা ছাড়াও বৈদেশিক
Dollar earn করতে পারবেন Quiz apps এবং website থেকে।
কুইজ খেলে টাকা ইনকাম কিভাবে করবেন? ইনকাম apps এবং ওয়েবসাইট গুলো :
আপনি
যদি quiz খেলে টাকা আয় করতে চান অনলাইন থেকে তাহলে অবশ্যই আপনার কুইজ
সম্পর্কে সাধারণ জ্ঞান থাকতে হবে তাহলে প্রশ্নের উত্তর গুলো সমাধান করা আরো
সহজ বলে মনে হবে যাই হোক আপনি যদি মোটামুটি ইংরেজি ভাষা পড়তে ও লিখতে
পারেন তাহলে অন্তত ১ বার হলেও চেষ্টা করে দেখুন - আমাদের বিশ্বাস আপনি
পারবেন।
Quiz Khele Taka Income Korar Upay
১। Quizys
Quizys
হলো একটি কুইজ খেলে টাকা ইনকাম করার সহজ উপায় গুলোর মধ্যে একটি মোবাইল app
যেখানে ছাত্র-ছাত্রী ছাড়াও আরো সকল শ্রেণীর মানুষের জন্য তৈরী করা হয়েছে।
Quizys quiz app টিতে আপনি শিক্ষা থেকে শুরু করে বিনোদন ছাড়াও আরো বিভিন্ন
ধরণের কুইজ পাবেন।
Quizys
quiz app শিক্ষাকে বেশি প্রধান্য দিয়ে থাকে তাই আপনি যদি নিজের জ্ঞান কে
Quizys quiz মোবাইল app দিয়ে জিততে পারেন তবে সত্যি আপনার জন্য অনেক বড়
পুরস্কার অপেক্ষা করতেছে তাই আর সময় নষ্ট করবেন না
অনলাইনে কুইজ খেলে টাকা ইনকাম করতে Quizys quiz app Install করুন আর নিজের জ্ঞানের পরীক্ষা দিয়ে অনলাইন থেকে টাকা ইনকাম শুরু করুন
২। Quizistan
জ্ঞানের
জগতে যদি নিজেকে একজন চালাক মানুষ মনে করে থাকেন তাহলে Quizistan আপনাকে
পুরস্কৃত করতে অপেক্ষা করছে আপনি শুধু এগিয়ে যান এবং প্রশ্ন গুলোর সঠিক
উত্তর করুন তাহলেই দেখবেন আপনাকে অর্থের পিছনে ছুটতে হবেনা অর্থ আপনার
পিছনে ছুটবে।
বিশ্বাস
করুন এটি এমন একটি মোবাইল quiz app যেটির মাধ্যমে online live কুইজ হয়ে
থাকে এবং টাকা ইনকামের সুযোগ প্রতি ঘন্টায় রয়েছে তাই Quizistan app থেকে
Dollar income করতে প্রথমে app Install করুন তারপর আপনি যে বিষয়ে quiz
খেলতে চান তা বেছে নিন
এখন Quiz game শুরু করুন
তবে
একটি বিষয় মনে রাখবেন Quizistan শুধু মাত্র তাঁদের খেলোয়াড়দের points এবং
ranking য়ের উপর ভিত্তি করে অর্থ প্রদান করে থাকে তাই এমন ভাবে প্রশ্নের
উত্তর দিন যেন ভুল না হয় কারণ ভুল হলে আপনার rank কমতে থাকবে

Quiz khele taka income করার উপায় গুলো বর্তমান সময়ে আরো সহজ হয়ে উঠেছে তাই এই আর্টিকেলে আমরা Online quiz game খেলে টাকা ইনকামের উপায় গুলো আপনাদের জানাবো। অনেকেই মনে করে Online quiz game খেলে taka income করা যায়না এগুলো সম্পূর্ণ ভুয়া তথ্য কিন্তু আমরা বলবো " না -এটা সত্যি যে অনলাইনের মাধ্যমে quiz game খেলে অর্থ উপার্জন করা যায়
অনলাইনে এমন সকল website এবং মোবাইল app রয়েছে যেগুলো সঠিক Quiz উত্তরের জন্য প্রতিদিন লক্ষ লক্ষ টাকা অর্থ প্রদান করে থাকে তাই আজ আমরা সেই Online quiz game app এবং website গুলো সম্পর্কে আপনাদের বলবো যেখানে Quiz khele প্রতিদিন ৫০০ থেকে ১৭০০ taka income করতে পারবেন।কুইজ খেলে অনলাইন থেকে টাকা ইনকামের বিষয়ে আরো বিস্তারিত পড়ুন
৪। Qureka
Qureka একটি জনপ্রিয় ইন্ডিয়ান শীর্ষ লাইভ ট্রিভিয়া গেম শো app এবং website যেখানে প্রতিদিন মজাদার সকল কুইজ পাওয়া যায় এছাড়াও Qureka live trivia game show অ্যাপ এবং ওয়েবসাইটে ২৫ টির ও বেশি বিভাগে quiz খেলতে পারবেন
এখানে কুইজ খেলে পুরস্কার দেওয়া হয়ে থাকে প্রতিদিন ১,০০,০০০ পর্যুন্ত কয়েন তাই অনলাইন থেকে টাকা ইনকাম করতে চাইলে এখনই Qureka সাথে যুক্ত হয়ে যান তবে Qureka quiz খেলতে হলে আপনাকে অবশ্যই সকাল ৯ টা থেকে রাত ৯ টার মধ্যে খেলতে হবে
আরো প্রতি বুধবার রাত ৯ টায় একটি বিশেষ কুইজের আয়োজন তাই আপনি যদি এখনো Qureka quiz সম্পর্কে নতুন হয়ে থাকেন তাহলে কুইজ খেলে টাকা ইনকাম ২০২৩ সাল থেকেই শুরু করুন।
৫। Winzogames
দিনে ৫০০ টাকা ইনকাম করার সেরা apps গুলোর মধ্যে একটি হলো Winzogames মোবাইল apps এবং website সেখানে শুধু quiz khele নয় আপনি আরো বিভিন্ন গেম থেকে taka income করতে পারবেন।Winzogames apps টি অতি অল্প সময়ের মধ্যে অনেক বেশি জনপ্রিয়তা পেয়েছে
এখন পর্যুন্ত প্রায় ১৫ কোটি সংক্রিয় খেলোয়াড় apps টি ব্যবহার করে অনলাইন থেকে অর্থ উপার্জন করতেছে আপনিও অংশগ্রহণ করুন বিনামূল্যে Winzogames quiz প্রতিযোগিতায় এবং জিতে নিন প্রতিদিন ৫০০ টাকা থেকে ৪০০০ টাকা পর্যুন্ত
অনলাইনে কুইজ খেলে টাকা ইনকাম করাটা মেধাবী ছাত্র ও ছাত্রীদের জন্য আরো সহজ তাই আপনি যদি একজন ছাত্র বা ছাত্রী হয়ে থাকেন তাহলে আপনিও আপনার জ্ঞান যাচাই করে অনলাইন থেকে কোনো বিনিয়োগ ছাড়ায় নিজের পকেট খরচ ,মোবাইল রিচার্জ ও কেনাকাটা ছাড়াও প্রতিমাসে হাজার হাজার টাকা ইনকাম করে পারেন আপনার মোবাইল,কম্পিউটার,ল্যাপটপ দিয়ে।
কুইজ কি ?
কুইজ হলঃ একধরণের জ্ঞান পরীক্ষার খেলা বা প্রতিযোগিতা যেখানে প্রতিযোগীদের বিভিন্ন শিক্ষা ও জ্ঞানমূলক প্রশ্ন জিজ্ঞাসা করা হয়ে থাকে এবং প্রতিটি প্রশ্নের সঠিক উত্তরের জন্য একটি নির্দিষ্ট পয়েন্ট সংরক্ষণ ও খেলা শেষে বিজয়ী ঘোষণা করা হয়।
তাই অর্থ উপার্জনের জন্য আপনাকে আর ঘরের বাহিরে যেতে হবেনা এখন থেকে আপনার মোবাইলের মাধ্যমে Online quiz game খেলেই ঘরে বসে দেশীয় টাকা ছাড়াও বৈদেশিক Dollar earn করতে পারবেন Quiz apps এবং website থেকে।
কুইজ খেলে টাকা ইনকাম কিভাবে করবেন? ইনকাম apps এবং ওয়েবসাইট গুলো :
আপনি যদি quiz খেলে টাকা আয় করতে চান অনলাইন থেকে তাহলে অবশ্যই আপনার কুইজ সম্পর্কে সাধারণ জ্ঞান থাকতে হবে তাহলে প্রশ্নের উত্তর গুলো সমাধান করা আরো সহজ বলে মনে হবে যাই হোক আপনি যদি মোটামুটি ইংরেজি ভাষা পড়তে ও লিখতে পারেন তাহলে অন্তত ১ বার হলেও চেষ্টা করে দেখুন - আমাদের বিশ্বাস আপনি পারবেন।
Quiz Khele Taka Income Korar Upay
১। Quizys
Quizys হলো একটি কুইজ খেলে টাকা ইনকাম করার সহজ উপায় গুলোর মধ্যে একটি মোবাইল app যেখানে ছাত্র-ছাত্রী ছাড়াও আরো সকল শ্রেণীর মানুষের জন্য তৈরী করা হয়েছে। Quizys quiz app টিতে আপনি শিক্ষা থেকে শুরু করে বিনোদন ছাড়াও আরো বিভিন্ন ধরণের কুইজ পাবেন।
Quizys quiz app শিক্ষাকে বেশি প্রধান্য দিয়ে থাকে তাই আপনি যদি নিজের জ্ঞান কে Quizys quiz মোবাইল app দিয়ে জিততে পারেন তবে সত্যি আপনার জন্য অনেক বড় পুরস্কার অপেক্ষা করতেছে তাই আর সময় নষ্ট করবেন না
অনলাইনে কুইজ খেলে টাকা ইনকাম করতে Quizys quiz app Install করুন আর নিজের জ্ঞানের পরীক্ষা দিয়ে অনলাইন থেকে টাকা ইনকাম শুরু করুন
২। Quizistan
জ্ঞানের জগতে যদি নিজেকে একজন চালাক মানুষ মনে করে থাকেন তাহলে Quizistan আপনাকে পুরস্কৃত করতে অপেক্ষা করছে আপনি শুধু এগিয়ে যান এবং প্রশ্ন গুলোর সঠিক উত্তর করুন তাহলেই দেখবেন আপনাকে অর্থের পিছনে ছুটতে হবেনা অর্থ আপনার পিছনে ছুটবে।
বিশ্বাস করুন এটি এমন একটি মোবাইল quiz app যেটির মাধ্যমে online live কুইজ হয়ে থাকে এবং টাকা ইনকামের সুযোগ প্রতি ঘন্টায় রয়েছে তাই Quizistan app থেকে Dollar income করতে প্রথমে app Install করুন তারপর আপনি যে বিষয়ে quiz খেলতে চান তা বেছে নিন
এখন Quiz game শুরু করুন
তবে একটি বিষয় মনে রাখবেন Quizistan শুধু মাত্র তাঁদের খেলোয়াড়দের points এবং ranking য়ের উপর ভিত্তি করে অর্থ প্রদান করে থাকে তাই এমন ভাবে প্রশ্নের উত্তর দিন যেন ভুল না হয় কারণ ভুল হলে আপনার rank কমতে থাকবে
বিশেষ দৃষ্টি: Quizistan quiz app টি গুগল প্লে স্টোরে না খুঁজে পেলে অবশ্যই গুগলে সার্চ করুন
৩। TaskBucks
TaskBucks হল Online micro jobs app তাই এখানে শুধু Quiz নয় আরো সকল ছোট ছোট কাজ করে online থেকে money income করতে পারবেন যেমনঃ গেম খেলা,অ্যাপ ইন্সট্রল,সার্ভে ইত্যাদি তাই টাকা ইনকামের সুযোগ মিস করবেন না কারণ TaskBucks ছোট কাজগুলোর জন্য যা
অফার করে তা দিয়ে আপনি খুব সহজেই মোবাইল রিচার্জ ,ডাটা রিচার্জ ছাড়াও নগদ ক্যাশ ও অনেক রিওয়ার্ড পেতে পারেন এবং আপনার উপার্জনের টাকা খুব সহজেই উত্তোলন করতে পারবেন তবে TaskBucks micro jobs app টি ইন্ডিয়ানদের জন্য অর্থ উপার্জনে আরো সহজ উপায় হয়ে উঠছে
তাই আপনি যদি একজন Indian হয়ে থাকেন তাহলে সত্যি আমরা আপনাকে অনেক ভাগ্যবান অনুভব করছি Quizistan থেকে টাকা আয় করতে এখনই quiz app install করুন।
সপ্তাহের সেরা চাকরি: ১২ জানুয়ারি ২০২৪
সপ্তাহের সেরা চাকরি: ১২ জানুয়ারি ২০২৪
দিন দিন কঠিন হয়ে যাচ্ছে চাকরির বাজার। বেকারত্বের হার বাড়ছে জ্যামিতিক হারে। এমন হতাশার মধ্যেও কিছু সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান আশার আলো দেখায়। তবে তার জন্য নিজেকে আপডেট রাখতে হবে
তাই চাকরিপ্রার্থীদের জন্য তুলে ধরা হলো সপ্তাহের সেরা চাকরির বিজ্ঞাপনগুলো। জাগো নিউজের সঙ্গে থাকুন, খুঁজে নিন আপনার পছন্দের চাকরি—
সরকারি চাকরি
. ৫৫১ জনকে নিয়োগ দেবে বাংলাদেশ রেলওয়ে, এইচএসসি পাসেও আবেদন
. ১০৫ জনকে নিয়োগ দেবে সিভিল সার্জনের কার্যালয়
. ৭১ জনকে নিয়োগ দেবে সিলেট কাস্টমস, এসএসসি পাসেও আবেদন
. ৪৯ জনকে নিয়োগ দেবে পল্লী বিদ্যুৎ সমিতি, আবেদন ফি ১১২ টাকা
. ১৯ জনকে নিয়োগ দেবে খাদ্য মন্ত্রণালয়, আবেদন ফি ২২৩ টাকা
. পল্লী বিদ্যুৎ সমিতিতে ৩৯ জনের নিয়োগ, আবেদন ফি ১১২ টাকা
. ৩৭ জনকে নিয়োগ দেবে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়
. ৭৩ জনকে নিয়োগ দেবে সিভিল সার্জনের কার্যালয়, আবেদন ফি ২২৩
ব্যাংক ও আর্থিকপ্রতিষ্ঠানে চাকরি
. বাংলাদেশ ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তি, এসএসসি পাসেও আবেদন
. নিয়োগ দেবে ন্যাশনাল ব্যাংক, থাকছে না বয়সসীমা
. ক্যারিয়ার গড়ার সুযোগ দিচ্ছে ইস্টার্ন ব্যাংক, লাগবে না অভিজ্ঞতা
. ক্যারিয়ার গড়ার সুযোগ দিচ্ছে ডাচ-বাংলা ব্যাংক
. ঢাকায় নিয়োগ দেবে ওয়ান ব্যাংক, ৪০ বছরেও আবেদন
. ক্যারিয়ার গড়ার সুযোগ দিচ্ছে সিটি ব্যাংক, লাগবে না অভিজ্ঞতা
. ঢাকায় নিয়োগ দিচ্ছে সিটি ব্যাংক, লাগবে স্নাতক পাস
. নিয়োগ দেবে কমিউনিটি ব্যাংক, থাকছে না বয়সসীমা
. ঢাকায় নিয়োগ দেবে ওয়ান ব্যাংক, লাগবে স্নাতক পাস
. নিয়োগ দেবে সীমান্ত ব্যাংক, থাকতে হবে স্নাতক পাস
. স্নাতক পাসে নিয়োগ দিচ্ছে আইপিডিসি ফাইন্যান্স, থাকছে না বয়সসীমা
শিক্ষাপ্রতিষ্ঠানে চাকরি
. চাকরির সুযোগ দিচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়, বেতন ৭১ হাজার
. একাধিক বিভাগে শিক্ষক নিয়োগ দেবে নোবিপ্রবি
. ক্যারিয়ার গড়ার সুযোগ দিচ্ছে বিএসএমআরএএইউ
. সহকারী শিক্ষক নেবে মিরপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ
. ৮ জন শিক্ষক নিয়োগ দেবে বুয়েট
. নিয়োগ দেবে ব্র্যাক ইউনিভার্সিটি, লাগবে না অভিজ্ঞতা
. ৯ জনকে নিয়োগ দেবে ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
বেসরকারি চাকরি
. ঢাকায় নিয়োগ দেবে রূপায়ণ সিটি উত্তরা, ৪৫ বছরেও আবেদন
. নিয়োগ দেবে উত্তরা মটরস, ২২ বছর হলেই আবেদনের সুযোগ
. নিয়োগ দেবে বাংলাদেশ হোন্ডা, ২২ বছর হলেই আবেদন
. ম্যানেজার নিয়োগ দেবে আকিজ বেকারস, কর্মস্থল ঢাকা
. ভিভো বাংলাদেশে এক্সিকিউটিভ পদে চাকরির সুযোগ
. পলমল গ্রুপে চাকরি, ২০ বছর হলেই আবেদনের সুযোগ
. যমুনা গ্রুপে এক্সিকিউটিভ পদে চাকরির সুযোগ
. ঢাকায় নিয়োগ দেবে মিনিস্টার, ৫৫ বছরেও আবেদন
. সিটি গ্রুপে এক্সিকিউটিভ পদে চাকরির সুযোগ
. চাকরি দেবে ইসলামী ব্যাংক হাসপাতাল, কর্মস্থল ঢাকা
. চাকরি দেবে স্কয়ার টয়লেট্রিজ, লাগবে না অভিজ্ঞতা
. মদিনা গ্রুপে চাকরির সুযোগ, ৪০ বছরেও আবেদন
. বেলমন্ট গ্রুপে এক্সিকিউটিভ পদে চাকরির সুযোগ, কর্মস্থল ঢাকা
. চাকরি দেবে হাতিল, ৫০ বছরেও আবেদনের সুযোগ
. ২০ জনকে চাকরি দেবে রকমারি ডটকম, কর্মস্থল ঢাকা
. স্নাতক পাসে নিয়োগ দেবে সজীব গ্রুপ, ৪০ বছরেও আবেদন
. চাকরির সুযোগ দিচ্ছে বেঙ্গল গ্রুপ, কর্মস্থল ঢাকা
. অফিসার নিয়োগ দেবে স্কয়ার ফুড, অভিজ্ঞতা ছাড়াও আবেদন
. নাবিল গ্রুপে চাকরি, ৪০ বছরেও আবেদনের সুযোগ
এনজিও চাকরি
. ঢাকায় ম্যানেজার পদে নিয়োগ দেবে ব্র্যাক, থাকছে না বয়সসীমা
. ঢাকায় চাকরি দেবে মেরী স্টোপস, থাকতে হবে এইচএসসি পাস
. ওয়েভ ফাউন্ডেশনে চাকরির সুযোগ, বেতন ৬০ হাজার
. চাকরি দেবে অ্যাকশনএইড, থাকছে না বয়সসীমা
. ১৫ জনকে নিয়োগ দেবে হীড বাংলাদেশ, ৩৫ বছরেও আবেদন
. ঢাকায় চাকরি দেবে ব্র্যাক, থাকতে হবে এসএসসি পাস
এ ছাড়া সপ্তাহের অন্যান্য চাকরির খবর পেতে অনলাইন জব পোর্টাল http://dailyonlinenewstoday.blogspot.com ভিজিট করতে পারেন।
আমির খানের মেয়ে ইরার বিয়ের ভিডিও ভাইরাল
আমির খানের মেয়ে ইরার বিয়ের ভিডিও ভাইরাল
অনেক প্রতীক্ষার পর সামাজিক বিধি মেনে নতুন জীবন শুরু করেছেন বলিউড তারকা আমির খানের মেয়ে ইরা খান। উদয়পুরের খ্রিষ্টান রীতি মেনে, পরিবারের সবার উপস্থিতিতে বিয়ে করলেন ইরা ও তার বর নুপূর।
তাদের প্রেম দীর্ঘদিনের। তারা মুম্বাইতে সেরেছিলেন আইনি বিয়ে। সোশ্যাল মিডিয়ায় এরই মধ্যে ছড়িয়ে পরেছে ইরা আর নুপূরের বিয়ের বিভিন্ন মুহূর্ত।
উদয়পুরে বিয়ে করেছেন ইরা আর নুপূর। যেখানে বলিউডের অধিকাংশ নায়িকারাই যেখানে বিয়ের জন্য বেছে নেন লাল বা মেরুনের শেড। সেখানে ইরা বেছে নিয়েছিলেন একেবারে ধবধবে সাদা গাউন। লেহেঙ্গা পরেননি ইরা। ক্রিষ্টান রীতি মেনে সাদা গাউন পরেছিলেন তিনি।
ইরার মাথায় ছিল ফুলেল টিয়ারা ও সাদা ওড়না। হালকা মেকআপ করেছিলেন তিনি। অন্যদিকে নূপূর পরেছিলেন বাদামি শেডের ব্লেজার ও সাদা শার্ট। সাদা জুতা পরেছিলেন ইরা। হাতে ছিল সাদা ফুলের তোড়া। সোশ্যাল মিডিয়ায় এরই মধ্যে ছড়িয়ে পড়েছে ইরা ও নুপূরের বেশ কিছু ভিডিও। যা এরই মধ্যে ভাইরাল হয়েছে। তাদের ভক্তদের ওয়ালে ওয়ালে ঘুরছে।
ইরা ও নুপূর খ্রিষ্টান রীতিতে বাঁধা পড়েছেন নতুন বন্ধনে। মেয়ের বিয়েতে আবেগপ্রবণ হয়েছেন আমির, তবে আনন্দও করেছেন। উপস্থিত ছিলেন পরিবারের অন্যান্য লোকজনও।
নাচ থেকে শুরু করে বিভিন্ন অনুষ্ঠানেরও আয়োজন হয়েছিল এদিন। আমন্ত্রিত ছিলেন অনেকেই। সোশ্যাল মিডিয়ায় এখনো কোনো ছবি শেয়ার করেননি নুপূর বা ইরা কেউই। আমির খান এমনিতেই সোশ্যাল মিডিয়া থেকে অবসর নিয়েছেন দীর্ঘদিন। তবে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া সমস্ত ভিডিও এরই মধ্যে ভাইরাল।
আরও পড়ুন: বিয়ে করলেন আমির খানের মেয়ে ইরা
শুধু বিয়ে নয়, উদয়পুরের সেই রাজকীয় প্যালেসে আয়োজন করা হয়েছিল সংগীত থেকে শুরু করে অন্যান্য রীতিনীতিও। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেই সব ছবিও।
সংগীতের দিনে গাঢ় মেরুন রঙের লেহেঙ্গা পরেছিলেন ইরা। তার হাতে ছিল মেহেন্দি। এদিন নাচের অনুষ্ঠানে অংশগ্রহণ করেন আমির ও নুপূরও। মঞ্চ তৈরি করে সেখানে অনুষ্ঠানের আয়োজন করা হয়। সোশ্যাল মিডিয়ায় এখন ভাইরাল ইরা ও নুপূরের বিয়ের সেই সব ভিডিও।
আফগানিস্তানে পোলিওর বিরুদ্ধে সাফল্যের কথা জানালো তালেবান
আফগানিস্তানে পোলিওর বিরুদ্ধে সাফল্যের কথা জানালো তালেবান
আফগানিস্তানে পোলিওর বিরুদ্ধে সাফল্যের কথা জানিয়েছে তালেবান। তালেবান সরকারের জ্যেষ্ঠ প্রতিনিধি কালান্দার এবাদ বলেছেন, ‘পোলিও এখনো আফগানিস্তান ও পাকিস্তান উভয় দেশের জন্যই একটি বড় চ্যালেঞ্জ। আমরা পোলিও ভাইরাস নির্মূল করার জন্য যথাসাধ্য চেষ্টা করছি এবং সৌভাগ্যবশত আমরা এই ক্ষেত্রে বেশ ভালো সাফল্য অর্জন করতে পেরেছি।’
বুধবার ইসলামাবাদে পাকিস্তান আয়োজিত প্রথম বৈশ্বিক স্বাস্থ্য নিরাপত্তা শীর্ষ সম্মেলনে বক্তব্যকালে তিনি এমন মন্তব্য করেন।
এ সময় তার দেশে পোলিও ভাইরাসের সংক্রমণ উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে এবং মশাবাহিত ম্যালেরিয়া ও ডেঙ্গু জ্বর বৃদ্ধি পেয়েছে বলেও জানান তিনি।
২০২৩ সালে বিশ্বজুড়ে আক্রান্ত মাত্র ১২টি শিশুর মধ্যে ছয়জন আফগানিস্তান এবং ছয়জন পাকিস্তানের। দেশ দু’টির মধ্যে প্রায় ২ হাজার ৬০০ কিলোমিটারের অভিন্ন সীমান্ত রয়েছে। তবে এ বছর এখন পর্যন্ত নতুন করে আক্রান্তের খবর জানা যায়নি।
পাকিস্তানের রাজধানীতে অনুষ্ঠিত এই সম্মেলনে অংশ নিচ্ছেন যুক্তরাষ্ট্র ও জাতিসঙ্ঘসহ বিশ্বের ৭০টি দেশের প্রতিনিধিরা। এবাদ বলেন, আমরা দেশ থেকে পোলিও ভাইরাস নির্মূল করার জন্য কাজ করে যাচ্ছি এবং এই বিষয়ে আমরা সাফল্য অর্জন করছি।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) তথ্য মতে, ২০২১ সালের আগস্টে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানের নিয়ন্ত্রণ তালিবানদের হাতে যাবার পর থেকে আফগানিস্তানে পোলিও টিকাদান অভিযানের গুণগত মানের উন্নতি ঘটেছে।
তালেবান মন্ত্রী এবাদ জানিয়েছেন, ‘দেশটিতে ‘এইচআইভি (এইডস) রোগ সামান্য বৃদ্ধি পেয়েছে।’
তিনি চার কোটিরও বেশি জনসংখ্যা অধ্যুষিত দেশটিতে কিছু স্বাস্থ্যগত জরুরি অবস্থার জন্য জলবায়ু পরিবর্তনকে দায়ী করেছেন। সংক্রামক রোগ মোকাবেলায় স্থানীয় দক্ষতা ব্যবহারে সক্ষমতা অর্জনে আফগানিস্তান ও অন্যান্য উন্নয়নশীল দেশগুলোর জাতীয় স্বাস্থ্যসেবা ব্যবস্থার উন্নতিতে সহায়তার প্রয়োজনীয়তা উল্লেখ করে সাহায্যের আহ্বান জানান তিনি।
ছবি : ভয়েস অফ আমেরিকা
মিশন ৭ অক্টোবর : পরিকল্পনা যেভাবে গোপন রাখে হামাস
মিশন ৭ অক্টোবর : পরিকল্পনা যেভাবে গোপন রাখে হামাস
গত ৭ অক্টোবর ইসরাইলে নজিরবিহীন হামলা চালায় গাজাভিত্তিক ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস। তারা বিপুলসংখ্যক ইসরাইলি সৈন্যকে হত্যা করে, অনেক লোককে বন্দী করে। এর পর থেকে গাজায় হামলা চালিয়ে যাচ্ছে ইসরাইল। তাদের হামলায় ২৩ হাজারের বেশি লোক নিহত হয়েছে।
হামাসের ওই হামলার বিষয়টি সবচেয়ে দুর্ধর্ষ গোয়েন্দা সংস্থা হিসেবে পরিচিত মোশাদ বিন্দুমাত্র টের পায়নি। কিভাবে মোশাদকে জানতে না দিয়ে এমন অভিযান নিখুঁতভাবে বাস্তবায়ন করতে পারল হামাস? এই প্রশ্নের জবাব এখনো খুঁজছে ইসরাইলসহ অন্যরা।
এ নিয়ে আশারক আল-আসওয়াতের বরাত দিয়ে জেরুসালেম পোস্ট একটি প্রতিবেদন প্রকাশ করেছে। এতে বলা হয়েছে যে ৭ অক্টোবরের অভিযানের খবর হামাসের মাত্র পাঁচ নেতা জানতেন।
প্রতিবেদনটিতে বলা হয়, হামাসের সশস্ত্র শাখা আল-কাসসাম ব্রিগেডের শীর্ষ পর্যায়ের একটি সূত্রের কাছ থেকে তারা তথ্য পেয়েছে। এতে বলা হয়, ওই অভিযানের খবর জানতেন মাত্র পাঁচজন : গাজায় হামাস নেতা ইয়াহিয়া সিনওয়ার, আল-কাসসাম ব্রিগেডের নেতা মোহাম্মদ দেইফ, ইয়াহিয়ার ভাই মোহাম্মদ সিনওয়ার, সিনওয়ারের ঘনিষ্ঠ হামাস নেতা রুহি মোস্তফা, দেইফের ঘনিষ্ঠ এবং আল-কাসসাম ব্রিগেডের গোয়েন্দা বিভাগের সাবেক প্রধান
আয়মান নোফাল। আয়মান ১৭ আগস্ট ইসরাইলি হামলায় নিহত হন।
বিস্ময়কর ব্যাপার হলো, হামাস নেতা ইসমাইল হানিয়া, হামাসের উপ-নেতা সালেহ আল-আরোরি (সম্প্রতি ইসরাইলি হামলায় নিহত), হামাসের প্রভাবশালী নেতা মারওয়ান ইসা পর্যন্ত এ ব্যাপারে কিছুই জানতেন না।
ওই ঝটিকা হামলায় ১২ শ'র বেশি ইসরাইলি নিহত হয়। আর তারা প্রায় ২৪০ জনকে বন্দী করে গাজায় নিয়ে আসে। হামাস ২২টি গ্রামে হামলা চালায়, রেইমে অবস্থিত ইসরাইলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) দক্ষণাঞ্চলীয় ঘাঁটিও আক্রান্ত হয়।
ওই প্রতিবেদনে বলা হয়, 'আল-আকসা ফ্লাড অপারেশন' নামে অভিহিত ওই অভিযানে হামাসের মাত্র ৭০ জন যোদ্ধা অংশ নেয়। তারা উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত পুরো গাজা সীমান্তে হামলাটি চালিয়েছিল।
ইসরাইলি এলাকায় ঢোকার জন্য তারা গাজা-ইসরাইল প্রাচীর গুঁড়িয়ে দিতে বিস্ফোরক ব্যবহার করে। পদাতিক যোদ্ধাদের পেছনে পেছনে মটরচালিত গ্লাইডার ও প্যারাস্যুট নিয়েও যোদ্ধারা নির্দিষ্ট স্থানে অবতরণ করে।
ওই প্রতিবেদনে বলা হয়েছে, এই অভিযানের জন্য যাদের বাছাই করা হয়েছিল, তারা ছিলেন গাজার বিভিন্ন এলিট ইউনিটের সদস্য। কয়েক বছর ধরে তারা ব্যাপক প্রশিক্ষণ নিয়েছিলেন। ঠিক কোন অভিযান তারা চালাবেন, তা না জেনেই তারা প্রশিক্ষণ চালিয়ে যাচ্ছিল।
প্রশিক্ষণ পাওয়ার পর এসব এলিট সদস্যরা তাদের বিশেষ প্রস্তুতির বিষয়টি
গোপন রাখার প্রতিশ্রুতি দেয়। তবে তারা কখন অভিযানটি হবে, তা জানত না।
এমনকি হামাসের অন্যান্য নেতার কাছ থেকেই বিষয়টি গোপন রাখা হয়। ইসরাইলি গোয়েন্দারা যাতে না জানে, সেজন্য চরম গোপনীয়তা অবলম্বন করা হয়।
প্রতিবেদনে বলা হয়, ৭ অক্টোবরের মাত্র তিন দিন আগে শীর্ষ পাঁচ নেতা আল-কাসসাম ব্রিগেডের ইউনিট নেতাদের আসন্ন মিশন সম্পর্কে আভাস দেন। কিন্তু তখনো কখন হামলা চালানো হবে, তা জানানো হয়নি।
এই পর্যায়ে হামলার সময় না জেনেই ফিল্ড কমান্ডাররা সতর্কভাবে তাদের নির্বাচিত বাহিনীর প্রস্তুতি শুরু করেন।
প্রায় একই সময় গাজার রকেট ইউনিটের নেতা আয়মান সিয়াম (ইসরাইলি হামলায় নিহত) একইসাথে কয়েক শ' রকেট নিক্ষেপের জন্য প্রস্তুতি নিতে অবগত হন। যুদ্ধের প্রথম চার ঘণ্টায় হামাস তিন হাজারের বেশি রকেট নিক্ষেপ করে তারা।
৬ অক্টোবর সন্ধ্যায় পাঁচ সদস্যের দলটি অভিযানের জন্য ৭ তারিখ শনিবার সকালকে বেছে নেয়। ওই দিন ছিল ইহুদিদের সিমচ্যাত তোরাহ ছুটি। ফলে ইসরাইলি বাহিনী ছিল শিথিলভাবে।
ওই দিন রাতে হামাস নেতৃত্ব তাদের বাহিনীকে অবস্থান গ্রহণ করতে বলে। হামাসের ফিল্ড কমান্ডাররা এবং এলিট বাহিনী নির্দেশনা লাভ করে। তারা খুব ভোরে হামলা চালানোর চূড়ান্ত প্রস্তুতি শুরু করে দেয়।
ওই প্রতিবেদনে বলা হয়, হামাসের অন্য নেতারা হামলা শুরুর মাত্র কয়েক ঘণ্টা আগে বিষয়টি জানতে পারেন। তাদেরকে আত্মগোপনে চলে যেতে বলা হয়। কারণ ইসরাইলি বাহিনী হামলা চালাতে পারে। এই সময়েই হানিয়া ও আরোরিকে আরো বিস্তারিত তথ্য দেয়া হয়।
প্রতিবেদনটিতে বলা হয়, হামাসের মূল পরিকল্পনা ছিল, তারা যত বেশি সম্ভব ইসরাইলি সৈন্যকে আটক করবে। তারপর সম্ভব হলে কয়েকটি গ্রামে যাবে।
কিন্তু হামলার মুখে ইসরাইলি বাহিনী দ্রুত গুঁড়িয়ে গেলে হামাস যোদ্ধারা বিস্মিত হয়ে পড়ে। হামলার ৯০ মিনিট পরে আরো গ্রামে হামলার লক্ষ্যে আরো যোদ্ধা পাঠানোর জন্য নির্দেশ দেয়া হয়।
এই পর্যায়ে অনেক কম প্রশিক্ষিত যোদ্ধাদেরও ইসরাইলে পাঠানো হয়।
প্রতিবেদনে বলা হয়, হামাসের অভিযানের মূল লক্ষ্য ছিল যত বেশি সংখ্যক ইসরাইলিকে অপহরণ করা। ওই লক্ষ্য হাসিলের জন্য বাকি হামলাগুলো ঢাল হিসেবে ব্যবহার করা হয়েছিল।
শপথ নিলেন আ’লীগ-জাপা ও স্বতন্ত্র এমপিরা
শপথ নিলেন আ’লীগ-জাপা ও স্বতন্ত্র এমপিরা
স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী জাতীয় সংসদ ভবনে নবনির্বাচিত সংসদ সদস্যদেরকে শপথবাক্য পাঠ করান : পিআইডি -
দেশের প্রধান বিরোধী দল বিএনপি-জামায়াত ও সমমনাদের বর্জনের মধ্যে অনুষ্ঠিত
দ্বাদশ জাতীয় নির্বাচনে বিজয়ী সংসদ সদস্যরা শপথ নিয়েছেন। গতকাল বুধবার
শেরেবাংলা নগরের সংসদ ভবনের পূর্ব ব্লকের প্রথম লেভেলের শপথ কক্ষে এ শপথ
অনুষ্ঠিত হয়। আওয়ামী লীগ, ১৪ দলের শরিক, জাতীয় পার্টি এবং স্বতন্ত্র থেকে
নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথ নেন। এর আগে নিয়মানুযায়ী স্পিকার নিজে নিজেই
শপথ গ্রহণ করেন।
এ দিন সকালে প্রথমে শপথ নেন শেখ হাসিনাসহ আওয়ামী লীগ
তথা নৌকা মার্কায় নির্বাচিত সংসদ সদস্যরা। এরপর স্বতন্ত্ররা এবং দুপুরে শপথ
নেন জাতীয় পার্টি থেকে নির্বাচিত সংসদ সদস্যরা।
গত রোববার
বিএনপি-জামায়াতসহ সমমনা দলগুলোর বর্জনের মধ্যে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন
অনুষ্ঠিত হয়। মোট ৩০০ সংসদীয় আসনের মধ্যে ২৯৮টি আসনে এ নির্বাচন অনুষ্ঠিত
হয়। এ নির্বাচনে আওয়ামী লীগ ও শরিক দলের নেতারা নৌকা মার্কায় ২২৪টি আসন
পান। ৬২টি আসন পান স্বতন্ত্রের মোড়কে আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতারা।
ক্ষমতাসীন আওয়ামী লীগের সাথে সমঝোতা করে ২৬ আসনে নির্বাচন করা লাঙ্গল
প্রতীকে নির্বাচন করে ১১ আসনে জয় পান জাতীয় পার্টির নেতারা। আর কল্যাণ
পার্টি নিজস্ব প্রতীকে একটি আসন পায়।
গতকাল সকালে শপথ নিতে আওয়ামী লীগ ও শরিক দলের নবনির্বাচিত সংসদ সদস্যরা
সংসদ ভবনের ১২ নম্বর গেট দিয়ে ভেতরে প্রবেশ করেন। স্পিকার শপথ কক্ষে প্রবেশ
করেন সকাল ১০টা ৮ মিনিটে। আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাসহ নির্বাচিত সংসদ
সদস্যরা শপথ শেষে সংসদের রেজিস্ট্রার বইয়ে স্বাক্ষর করেন। এরপর সচিবের
দফতরে অন্যান্য আনুষ্ঠানিকতা শেষ করেন। এরপর স্বতন্ত্র এবং জাতীয় পার্টির
নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথবাক্য পাঠ করান স্পিকার। জাপা চেয়ারম্যান জি
এম কাদেরের নেতৃত্বে ১১ জন সংসদ সদস্য শপথবাক্য পাঠ করেন।
সংসদ নেতা ও
উপনেতা নির্বাচন : এ দিকে প্রধান বিরোধী দলবিহীন নির্বাচনে বিপুল
সংখ্যাগরিষ্ঠতা পাওয়া আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা দ্বাদশ জাতীয় সংসদের
সংসদ নেতা নির্বাচিত হয়েছেন। গতকাল আওয়ামী লীগের সংসদ সদস্যদের শপথ শেষে
অনুষ্ঠিত দলটির সংসদীয় দলের প্রথম সভায় শেখ হাসিনাকে সংসদ নেতা নির্বাচিত
করা হয়।
সভা সূত্র জানায়, সংখ্যাগরিষ্ঠ দলের নেতা হিসেবে শেখ হাসিনার
নাম প্রস্তাব করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বর্তমান চিফ
হুইপ নূর-ই-আলম চৌধুরী লিটন ওই প্রস্তাবে সমর্থন জানান। পরে
সর্বসম্মতিক্রমে তা গ্রহণ করা হয়। সংসদ নেতা নির্বাচনের পাশাপাশি বৈঠকে
সংসদ উপনেতাও নির্বাচিত করা হয়। একাদশ জাতীয় সংসদের উপনেতা মতিয়া চৌধুরীকে
দ্বাদশ জাতীয় সংসদেও উপনেতা নির্বাচিত করা হয়। এ ছাড়া বর্তমান স্পিকার
শিরীন শারমিন চৌধুরীকে আবারো স্পিকার হিসেবে নির্বাচনের সিদ্ধান্ত হয়।
ডেপুটি স্পিকার শামসুল হক টুকুকে আবারো ডেপুটি স্পিকার নির্বাচনের
সিদ্ধান্ত হয়। এ ছাড়া বর্তমান চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরীকে দ্বাদশ জাতীয়
সংসদে চিফ হুইপ হিসেবে নির্বাচনের সিদ্ধান্ত হয়েছে। এ নিয়ে আওয়ামী লীগ টানা
চতুর্থ মেয়াদে ক্ষমতায় এলো। একইভাবে দলটির প্রধান শেখ হাসিনা টানা চতুর্থ
মেয়াদে প্রধানমন্ত্রী হচ্ছেন। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় বঙ্গভবনে নতুন
মন্ত্রিসভার শপথ অনুষ্ঠিত হবে। নতুন মন্ত্রিসভায় অনেক চমক থাকছে বলে
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
এর আগে সংসদ ভবনে হাজির হয়ে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক
বলেন, স্মার্ট, ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত এবং বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার
বাংলা গড়াই আমাদের লক্ষ্য। নীলফামারী-২ (সদর) আসনের এমপি আসাদুজ্জামান নূর
বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ যে ইশতেহার ঘোষণা করেছে, তা বাস্তবায়নে আমরা কাজ
করব। প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ করে যাবো, এটাই আমাদের
লক্ষ্য।
বিরোধী দল নিয়ে ধোঁয়াশা : বিএনপি ও সমমনাদের বর্জনের মধ্য দিয়ে
অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় নির্বাচনে শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ ফের
ক্ষমতায় বসছে এটা প্রায় আগে থেকেই নিশ্চিত ছিল; কিন্তু বিরোধী দল কারা হবে-
এ নিয়ে প্রশ্ন ওঠে সর্বমহলে। আওয়ামী লীগের দীর্ঘ দিনের রাজনৈতিক
মিত্র জাতীয় পার্টি এবারো সমঝোতার মাধ্যমে নির্বাচন করে। ২৬টি আসনে জাপাকে ছাড় দেয় ক্ষমতাসীনরা। যেখানে নৌকার কোনো প্রার্থী ছিল না। তবে এই ২৬টিসহ মোট ২৬৫টি আসনে লাঙ্গলের প্রার্থী রাখে জাতীয় পার্টি। নির্বাচনকে বহির্বিশ্বের কাছে অংশগ্রহণমূলক দেখানোর অংশ হিসেবেই সারা দেশে লাঙ্গলের ‘ডামি প্রার্থী’ রাখা হয় বলে জানা যায়। এই নির্বাচনে জাপা মাত্র ১১টি আসনে জয়লাভ করে। গত একাদশ সংসদে ২২ জন নির্বাচিত হয় জাপা থেকে। এবার অর্ধেক আসন কম পাওয়ায় হতাশার সুর পার্টি চেয়ারম্যান জি এম কাদেরসহ নেতাদের মুখে। অন্য দিকে ৬২টি আসনে স্বতন্ত্রভাবে নির্বাচন করে বিজয়ী হন আওয়ামী লীগের মনোনয়নবঞ্চিত বিভিন্ন স্তরের নেতারা। নির্বাচনের রাত থেকে তাই বিরোধী দল কে হচ্ছে সেই প্রশ্ন সর্বমহলে ঘুরপাক খাচ্ছে। নির্বাচনপরবর্তী সংবাদ সম্মেলনে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, সংসদ নেতাই বিষয়টি চূড়ান্ত করবেন। গতকালও তিনি বলেছেন, সংসদ নেতা স্পিকারের সাথে আলোচনা করে সিদ্ধান্ত নেবেন। গুঞ্জন রয়েছে, স্বতন্ত্র প্রার্থীদের মোর্চা করে সংসদে বিরোধীদলীয় নেতা ও উপনেতা বানানো হতে পারে। স্বতন্ত্রদের মধ্যে মোর্চা করে যদি বিরোধী দল গঠন হয় সে ক্ষেত্রে আওয়ামী লীগের মনোনয়ন বঞ্চিত হয়ে স্বতন্ত্র থেকে পাস করা ফরিদপুর-৩ আসনের এমপি এ কে আজাদের নাম বিরোধীদলীয় নেতার নাম হিসেবে গুঞ্জন উঠেছে। ব্যবসায়ী এ নেতা গতকাল শপথ গ্রহণের আগে সাংবাদিকদের বলেছেন, ‘স্বতন্ত্র প্রার্থীরা সবাই একত্রে থাকব, এ রকম একটা প্রিলিমিনারি (প্রাথমিক) আলোচনা হয়েছে। সে রকম কংক্রিট কোনো সিদ্ধান্ত হয়নি।’
এ কে আজাদ বলেন, তবে সবকিছু নির্ভর করছে প্রধানমন্ত্রীর ওপর। যেহেতু
আমরা মোস্ট অব দেম উই আর ফ্রম আওয়ামী লীগ (অধিকাংশই এসেছি আওয়ামী লীগ
থেকে)। এফবিসিসিআই-এর সাবেক এ সভাপতি বলেন, তিনি চাঁদাবাজি ও সন্ত্রাসের
বিরুদ্ধে কাজ করবেন। কর্মসংস্থান তৈরিতেও তিনি কাজ করতে চান।
এর আগে গত
মঙ্গলবার ফরিদপুর শহরের ঝিলটুলিতে নিজ বাসভবনে সাংবাদিকদের সাথে আলাপকালে
তিনি জানান, দ্বাদশ জাতীয় সংসদে স্বতন্ত্র প্রার্থীদের নিয়ে জোট গঠন করে
বিরোধী দলের নেতা হওয়ার প্রস্তাব পেয়েছেন। এ দিন তিনি বলেন, ‘নেত্রীর (শেখ
হাসিনা) আহ্বানে আমরা স্বতন্ত্র দাঁড়িয়েছি, আমরা কিন্তু আওয়ামী লীগের
বাইরের কেউ না। যদি নেত্রী মনে করেন আমাদের বিরোধী দল গঠন করা উচিত, তাহলে
হবে। যেহেতু জাতীয় পার্টি মাত্র ১১টি সিট পেয়েছে, আর স্বতন্ত্র পেয়েছে ৬২টি
আসন।’
এ কে আজাদ বলেন, ‘অনেক বিদেশী আমাকে ফোন করেছেন যে, আপনাকে নিয়ে চিন্তা
করা হচ্ছে; আপনি বিরোধী দলের নেতা হতে রাজি আছেন কি না। আমি তাদের উত্তরে
বলেছি, সবকিছুই প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনাসাপেক্ষে সিদ্ধান্ত নেয়া হবে।’
স্বতন্ত্র
প্রার্থী হিসেবে বিজয়ী আলোচিত আরেক নাম মজিবুর রহমান চৌধুরী (নিক্সন
চৌধুরী)। ফরিদপুর-৪ (ভাঙ্গা-সদরপুর-চরভদ্রাসন) আসন থেকে টানা তৃতীয়বার
স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচিত নিক্সন চৌধুরী গতকাল শপথ গ্রহণের আগে
সাংবাদিকদের বলেন, ‘এখনো বিরোধী দল গঠন হয় নাই। আমরা আজকে শপথ নেবো। তারপর
আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নেবো। আমরা জোট করব। জোট অবশ্যই করব।’
তবে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও মাদারীপুর-২ আসন থেকে সংসদ সদস্য
শাজাহান খান গতকাল বলেন, ‘স্বতন্ত্রদের বিরোধী দল হওয়ার কোনো সুযোগ আমি
সংবিধান অনুযায়ী দেখি না।’
বিরোধী দলেই থাকতে চায় জাপা : এ দিকে গতকাল
জাতীয় সংসদ ভবনে শপথ গ্রহণ শেষে জাতীয় পার্টি চেয়ারম্যান জি এম কাদের
বলেছেন, তারা বিরোধী দলে ছিলেন এবং বিরোধী দলেই থাকতে চান। রংপুর সদর-৩
আসনের নবনির্বাচিত সংসদ সদস্য জি এম কাদের একাদশ জাতীয় সংসদে বিরোধীদলীয়
উপনেতার দায়িত্ব পালন করছেন। বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ এবার নির্বাচন
থেকে ছিটকে পড়েছেন জাপার অভ্যন্তরীণ রাজনৈতিক গ্যাঁড়াকলে।
জি এম কাদের বলেন, ‘সংসদে আসার অনুভূতি সবসময়ই ভালো। সে দিক দিয়ে বলতে গেলে আবার সংসদে আসলাম সেটি আনন্দের বিষয়।’
স্বতন্ত্ররা
জোট করে বিরোধীদলীয় নেতা নির্বাচন করলে তাতে বাংলাদেশের আইনে কোনো বাধা
নেই। আর সে রকম হলে গত দুই সংসদে প্রধান বিরোধী দলের আসনে বসা জাতীয় পার্টি
সেই তকমাও হারাতে পারে। এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে জি এম কাদের বলেন,
‘আমি ঠিক জানি না নিয়মটা কী। তবে আমরা বিরোধী দলে ছিলাম এবং বিরোধী দলে
থাকতে চাই। আমরা জনকল্যাণমুখী, যেটা জনগণের ভালো হয় সেটিই আমরা করতে চাই।’
শপথ গ্রহণ শেষে জাপা মহাসচিব ও কিশোরগঞ্জ-৩ আসনের নবনির্বাচিত এমপি মুজিবুল হক চুন্নু বলেন, সংসদে সরকারের ত্রুটি ধরিয়ে দিতে গ্রুপ লাগে না। দ্বাদশ সংসদ নির্বাচনে ১১টি আসনের জয় নিয়েই সংসদে বিরোধী দলের আসনে বসে ‘নিজেদের দায়িত্ব’ পালন করতে চান জাতীয় পার্টির মহাসচিব। তার ভাষ্য, ‘আমরা কোনো শরিক না। আমরা সংসদে অপজিশনে বসে নিজেদের দায়িত্ব পালন করব। সবচেয়ে বড় কথা হচ্ছে, সংসদে জনগণের পক্ষে যদি ভূমিকা রাখতে হয়, তবে গ্রুপওয়াইজ হওয়া লাগবে, তা তো কোনো কথা না। নিজে থেকে দায়িত্ব নিয়েই আমরা কথা বলতে পারব বিরোধীদলীয় এমপি হিসেবে। বিরোধী দলের একজন এমপি, কেউ স্বতন্ত্রে যদিও থাকেন, সে যদি সরকারের ত্রুটি নিয়ে জনগণের পক্ষে কথা বলতে চান, অবশ্যই পারেন।
মেট্রোরেলের প্রথম যাত্রী হিসেবে টিকিট কিনেছেন প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার বোন শেখ রেহানাকে প্রথম পাতাল রেল যাত্রী হিসেবে টিকিট দেওয়া হয়।
প্রধানমন্ত্রী দিয়াবাড়ী স্টেশনে মেট্রোরেলের মূল উদ্বোধনী ফলক উন্মোচন করেন এবং টিকিট বিক্রির জন্য প্ল্যাটফর্মে প্রবেশের আগে একটি তেঁতুলের চারা রোপণ করেন।
এর আগে বুধবার বেলা ১১টার দিকে রাজধানীতে দীর্ঘ প্রতীক্ষিত মেট্রোর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রী বলেন, মেট্রোরেলের মাধ্যমে বাংলাদেশ দ্রুতগতির রেলের যুগে প্রবেশ করেছে। সাবওয়েটি ঘণ্টায় ১১০ কিলোমিটার বেগে চলবে।
এ সময় প্রধানমন্ত্রী মেট্রোরেলকে বাংলাদেশের উন্নয়ন ও অগ্রগতির মুকুটে আরেকটি পালক হিসেবে অভিহিত করেন।
প্রধানমন্ত্রী আরও বলেছিলেন যে পাতাল রেলটি বিশাল ব্যয়ে নির্মিত হয়েছিল। এই পাতাল রেলকে বাঁচানোর দায়িত্ব সবার।
বিডি - প্রতিদিন/খেলা








.webp)





